
এর মধ্যে চর্চায় এসেছে সিএসকে-র নামও। কিন্তু সিএসকে বিশেষ বড় পদক্ষেপ নিতে চাইছে না বলে জানা গিয়েছে। এর প্রধান কারণ, প্রথমে নতুন হেড কোচের দিকে নজর দিচ্ছে চেন্নাই। স্টিফেন ফ্লেমিং সরে যাওয়ার পর নতুন কোচ নিয়োগে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ও দলের প্রধান সম্পদ এমএস ধোনির সঙ্গে আলোচনা করেই ঠিক করা হবে।
: আইপিএল ২০২৭ (IPL 2027) এর ট্রেড উইন্ডো এখনও খোলা। আর তার মধ্যেই মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। কেকেআর (KKR) ও সিএসকে-র (CSK) পাশাপাশি লখনৌ সুপার জায়ান্টস (LSG) ও রাজস্থান রয়্যালসও (RR) ভারতীয় অলরাউন্ডারকে দলে নিতে আগ্রহী। যদিও এখনও পর্যন্ত কোনও দলের সঙ্গে ট্রেড নিয়ে উল্লেখযোগ্য কোনও আলোচনা হয়নি। মুম্বই ইন্ডিয়ান্সও হার্দিককে ছাড়ার বিষয়ে কিছু জানায়নি।
এদিকে শোনা গিয়েছে, হার্দিককে রেখে দিতে পারে মুম্বই। তাঁকে নিয়ে কয়েকটি দলের সঙ্গে মুম্বইয়ের কথা হলেও সেই আলোচনা এখনও প্রাথমিক পর্যায়েই রয়েছে। মুম্বই দলের একটি সূত্র জানিয়েছে, হার্দিককে শেষ অবধি রিটেন করতে পারে মুম্বই। ৫বারের আইপিএল চ্যাম্পিয়ন দলের মতে, হার্দিক শুধু একজন নির্ভরযোগ্য ব্যাটার বা বোলার নয়। তাঁর অভিজ্ঞতাও দলের জন্য গুরুত্বপূর্ণ।
একাধিক রিপোর্টে বলা হচ্ছে, দিল্লির অক্ষর প্যাটেলকে চাইছে মুম্বই ইন্ডিয়ান্স। অক্ষর দলে এলে স্পিন বোলিং বিভাগ আরও শক্তিশালী হবে মুম্বইয়ের, যার ফলে আখেরে লাভবান হবে দল। এমনকি, অক্ষর প্রয়োজনীয় সময়ে ভাল ব্যাটও করেন, যা দলের পক্ষে লাভবান হতে পারে। অক্ষর দলে এলে একজন বিদেশী খেলানোর জায়গাও বাড়বে মুম্বইয়ের। এর মধ্যে চর্চায় এসেছে সিএসকে-র নামও। কিন্তু সিএসকে বিশেষ বড় পদক্ষেপ নিতে চাইছে না বলে জানা গিয়েছে। এর প্রধান কারণ, প্রথমে নতুন হেড কোচের দিকে নজর দিচ্ছে চেন্নাই। স্টিফেন ফ্লেমিং সরে যাওয়ার পর নতুন কোচ নিয়োগে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ও দলের প্রধান সম্পদ এমএস ধোনির সঙ্গে আলোচনা করেই ঠিক করা হবে সিইও কাশি বিশ্বনাথন, রুপা গুরুনাথ, ধোনি- এঁরা দল গঠনে মুখ্য ভূমিকা নেবেন। তারপরেই হার্দিককে নিয়ে পরবর্তী পদক্ষেপ নেবে সিএসকে।
মাঝে শোনা গিয়েছিল, হার্দিককে নিতে ঝাঁপিয়েছে কেকেআর। কিন্তু কেকেআর নিজেদের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের ছাড়তে রাজি না। শোনা গিয়েছে, এই ট্রেড সফল করতে গেলে ক্যামেরন গ্রিনকে ছাড়তে হবে, যা এই মুহূর্তে সম্ভব নয়। কারণ, আইপিএলের কাছাকাছি সময়ে অ্যাশেজ হওয়ার ফলে আইপিএল ২০২৭-এ নাও খেলতে পারেন গ্রিন। তবে হার্দিককে মুম্বই রিটেন করলেই সেটা হবে সবচেয়ে চমকপ্রদ, তাই আশা করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

