৬৮ বছর বয়সে প্রয়াত লিও মেসির বাবা জর্জ, শোকস্তব্ধ ফুটবল বিশ্ব!

George Messi: বিশ্বকাপ থেকে নানা গুজব শোনা গেলেও অবশেষে সত্যি হল খবরটি। প্রয়াত হলেন লিও মেসির বাবা জর্জ মেসি। মেসির কেরিয়ারের ক্ষেত্রে জর্জের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই খবরটি ফেক বলে এড়িয়ে গেলেও আর্জেন্টিনার একটি বৃহৎ মিডিয়া চ্যানেল রোজারিও৩ ইতিমধ্যেই খবরটি নিশ্চিত করেছে।

 অনেকদিন ধরেই নানা জল্পনা-রটনা শোনা যাচ্ছিল। আজও শোনা গেল। কিন্তু এটা কোনও জল্পনা নয়। প্রয়াত হলেন লিওনেল মেসির বাবা তথা তাঁর ম্যানেজার জর্জ মেসি। বিশ্বকাপ ২০২৬-এর শুরু থেকেই রোজারিওর একটি হাসপাতালে গুরুতর অসুস্থতার সঙ্গে ভুগছিলেন ৬৮ বছরের বয়সী জর্জ। অবশেষে আজ চলে গেলেন মেসির বাবা। জর্জ মেসির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ফুটবল মহলে। বিশেষ করে মেসির জন্মশহর রোজারিওতে এই খবর খুব প্রভাব ফেলেছে। অনেকেই খবরটি ফেক বলে এড়িয়ে গেলেও আর্জেন্টিনার একটি বৃহৎ মিডিয়া চ্যানেল রোজারিও৩ ইতিমধ্যেই খবরটি নিশ্চিত করেছে।

আসলে বাবা হলেও জর্জ ছিলেন তাঁর দীর্ঘদিনের এজেন্ট, পরামর্শদাতা ও অন্যতম বড় সম্বল। মেসির ব্যক্তিগত ও পেশাদার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জর্জই নিতেন। মেসির ফুটবল জীবনের শুরু থেকে সাফল্য, ক্লাব বদল, বিশ্বকাপ – সব বিষয়ে জড়িয়ে ছিলেন জর্জ। এমনকি তাঁর ব্যক্তিগত জীবনেও তাঁর বাবার ভূমিকা ছিল খুব গুরুত্বপূর্ণ। লিওর ফুটবল জীবনের সঙ্গে বরাবর জড়িয়ে ছিলেন তাঁর বাবা। ছোটবেলায় রোজারিওর নিউইলস ওল্ড বয়েজের যুব দলে তাঁর পারফরম্যান্স নজর কাড়ে। শারীরিক বিকাশের জন্য হরমোনের চিকিৎসার প্রয়োজন হওয়ায় অল্প বয়সেই বার্সেলোনায় যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

বার্সেলোনা মেসির প্রতিভা দেখে মুগ্ধ হয়ে দলে নেওয়ার পর ছেলের সঙ্গে থাকতেন বাবা জর্জ। সেই সময় থেকেই মেসির ম্যানেজার ও এজেন্ট – দুইই ছিলেন জর্জ। ছেলের কেরিয়ারের ব্যাপারে সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দেখা যেত জর্জকে। বার্সা থেকে পিএসজি বা ইন্টার মায়ামি – মেসির কেরিয়ারের সিদ্ধান্ত নিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন জর্জ। সাফল্য থেকে কঠিন সময় – সব দায়িত্ব সমানে পালন করেছেন তিনি।

আমেরিকায় বিশ্বকাপের সময় প্রথম শোনা গিয়েছিল জর্জের অসুস্থতার খবর। এমনকি বিশ্বকাপের একটি ম্যাচের পর মেসি নিজেও জানিয়েছিলেন, ব্যক্তিগত জীবনে বেশ কিছু ঘটনা ঘটার ফলে তিনি একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। লিও মেসির জীবনে জর্জ শুধু বাবাই নয়, ছিলেন মেন্টরের মতো। অনেকে বলেন, মেসি নাকি জর্জ মেসিকে ছাড়া মেসি হতেই পারতেন না। এটাও তো ঠিক, কারণ কারও পথপ্রদর্শক যদি তাঁর পিতা স্বয়ং হয়, তাহলে সে কিকরে অন্য রাস্তায় চলে যেতে পারে?

  • Related Posts

    Hardik Pandya Trade: হার্দিককে নিয়ে তৎপর CSK, KKR-সহ একাধিক দল, বড় সিদ্ধান্তের পথে মুম্বই?
    • August 11, 2026

    এর মধ্যে চর্চায় এসেছে সিএসকে-র নামও। কিন্তু সিএসকে বিশেষ বড় পদক্ষেপ নিতে চাইছে না বলে জানা গিয়েছে। এর প্রধান কারণ, প্রথমে নতুন হেড কোচের দিকে নজর দিচ্ছে চেন্নাই। স্টিফেন ফ্লেমিং…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    দিন দিন মাথার সামনে থেকে চুল ফাঁকা? রাতারাতি গজাবে জাস্ট এটা করলে

    বাংলাদেশের সঙ্গে আর ফারাক্কা জলচুক্তি নয়! এবার বেঁকে বসল বিহারও

    নির্দেশ মানছে না AI? মানব সভ্যতার জন্য ভবিষ্যতে কত বড় বিপদ?

    ৫৩ লক্ষ ২৩ হাজার টাকা! সুপ্রিম কোর্টে উঠল তৃণমূলের কর্মচারীদের বেতন প্রসঙ্গ! কত বেতন ?

    ছাত্র আন্দোলন নিয়ে সংসদে বক্তব্য রাখবেন অমিত শাহ, জানাল কেন্দ্র, তবে রয়েছে শর্ত…

    এই রাখি ভুলেও বাঁধবেন না ভাইকে! কবে পড়েছে রাখি পূর্ণিমা? জেনে নিন পঞ্জিকা মতে রাখি বাঁধার শুভ সময়