ফের বিতর্কে এনটিএ! এ বার প্রশ্নপত্রে ‘ত্রুটির’ জেরে বাতিল ইউজিসি-নেটের তিন বিষয়ের পরীক্ষা, ঘোষণা নয়া সূচি

ফের বিতর্কে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। এ বার ইউজিসি নেট-এর প্রশ্নপত্রে একাধিক ‘ত্রুটির’ অভিযোগ উঠল। তার জেরে ইংরেজি, বাণিজ্য এবং সমাজবিদ্যার পরীক্ষা পুনরায় নেওয়া হবে। রবিবার এমনটাই ঘোষণা করেছে পরীক্ষা পরিচালন সংস্থা এনটিএ। নতুন করে পরীক্ষার সূচিও ঘোষণা করা হয়েছে।

আগামী ৯ সেপ্টেম্বর ইংরেজি এবং বাণিজ্যের পরীক্ষা হবে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইংরেজি পরীক্ষা হবে। তার পরে দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হবে বাণিজ্য বিষয়ের পরীক্ষা। পরের দিন, ১০ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে হবে সমাজবিদ্যার পরীক্ষা।

চলতি বছরের জুনে ৮৭টি বিষয়ের ইউজিসি-নেট আয়োজিত হয়। পরীক্ষার পর থেকেই প্রশ্নপত্রের মান নিয়ে বিভিন্ন ক্ষেত্রে সমালোচনা শুরু হয়েছিল। উদ্ভূত পরিস্থিতিতে রবিবার বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিএ জানিয়ে দিল, তিনটি বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়া হবে। বিবৃতিতে এনটিএ জানিয়েছে, এই তিনটি বিষয়ের প্রশ্নপত্রে একাধিক ত্রুটি রয়েছে বলে বেশ কিছু অভিযোগ জমা পড়েছিল তাদের কাছে। ওই অভিযোগগুলি খতিয়ে দেখতে একটি কমিটি গড়া হয়েছিল। এনটিএ জানাচ্ছে, ওই কমিটি তিনটি বিষয়ের প্রশ্নপত্রে বেশ কিছু তথ্যগত, মুদ্রণজনিত এবং অনুবাদগত ত্রুটি খুঁজে পেয়েছে।

এ অবস্থায় গোটা বিষয়টি সুষ্ঠু এবং ত্রুটিমুক্ত ভাবে রাখতে হলে তিনটি বিষয়ে পুরনায় পরীক্ষা নেওয়া প্রয়োজন বলে সুপারিশ করেছে ওই কমিটি। এনটিএ বিবৃতিতে জানিয়েছে, পুনরায় পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের কাছ থেকে কোনও অতিরিক্ত ফি নেওয়া হবে না। পরীক্ষাকেন্দ্র এবং অ্যাডমিট কার্ড সংক্রান্ত তথ্য পরবর্তী সময়ে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

ইউজিসি-নিট প্রশ্নফাঁসের অভিযোগে সম্প্রতি তোলপাড় হয়েছে গোটা দেশ। ছাত্রবিক্ষোভের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হয়েছে ধর্মেন্দ্র প্রধানকে। প্রশ্নের মুখে পড়ে পরীক্ষা ব্যবস্থার নিরাপত্তা আরও আঁটোসাঁটো করতে উদ্যোগী হয়েছে পরীক্ষা পরিচালন সংস্থা। ‘হিন্দুস্তান টাইমস’-এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, সদর দফতর, আঞ্চলিক কার্যালয়-সহ বিভিন্ন জায়গায় ২৪ ঘণ্টা নিরাপত্তা নিশ্চিত করতে একটি পেশাদার সংস্থার কাঁধে দায়িত্ব দিতে চাইছে এনটিএ। সেই কারণে তারা সাড়ে সাত কোটি টাকার একটি দরপত্র আহ্বান করেছে। তবে এ সবের পরেও বিতর্ক পিছু ছাড়ছে না তাদের।

Related Posts

নেপালে ৯৮৭ জনের দেহ উদ্ধার, নিখোঁজ ৪০০০! নুয়াকোটে একই বাড়িতে মিলল ২৩ জনের দেহ, রসুয়ায় খোঁজ নেই ৩৫০ স্কুলপড়ুয়ার
  • September 1, 2026

নেপালের নুয়াকোট জেলার বেত্রবন্তী এলাকায় একটি বাড়ি থেকে ২৩ জনের দেহ উদ্ধার হয়েছে বলে জেলা পুলিশ সুপার বিপিন রেগমির জানিয়েছেন। পুলিশ সূত্রে খবর, বাড়ির মালিকের এখনও কোনও হদিস মেলেনি। কিন্তু…

Continue reading
বাংলাদেশের সঙ্গে আর ফারাক্কা জলচুক্তি নয়! এবার বেঁকে বসল বিহারও
  • August 11, 2026

১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ভারত ও প্রতিবেশী বাংলাদেশের মধ্যে ফারাক্কা জলচুক্তি হয়েছিল। এই চুক্তির মেয়াদ ছিল ৩০ বছর। চলতি বছরের ডিসেম্বর মাসেই ১২ তারিখে ফারাক্কা জল চুক্তির মেয়াদ শেষ হচ্ছে।…

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

চাঁদের বুকে দুটো ফুটবল মাঠের সমান গহ্বর খুঁজে পেল নাসা! কেন ‘এই শতাব্দীর সেরা আবিষ্কার’ বলছেন মহাকাশবিজ্ঞানীরা?

বিশ্বকাপের ধাক্কা কাটিয়ে ইন্টার মায়ামিকে ট্রফি দিলেন মেসি! গোল করে, করিয়ে ‘সেঞ্চুরি’-র রেকর্ড তারকা ফুটবলারের

পাম্পে তেল ভরবেন বা কাউকে অনলাইনে টাকা পাঠাবেন, নতুন UPI পেমেন্ট নিয়মে কোন ক্ষেত্রে কত চার্জ, জেনে নিন

আগামী লোকসভা ভোটের আগেই অভিন্ন দেওয়ানিবিধি চালু হবে বিজেপি-শাসিত সব রাজ্যে! ঘোষণা করে দিলেন শাহ

সকাল থেকে দফায় দফায় বৃষ্টি কলকাতায়! বুধবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হল দক্ষিণের ৩ জেলায়, দুর্যোগ চলবে কত দিন

নেপালে ৯৮৭ জনের দেহ উদ্ধার, নিখোঁজ ৪০০০! নুয়াকোটে একই বাড়িতে মিলল ২৩ জনের দেহ, রসুয়ায় খোঁজ নেই ৩৫০ স্কুলপড়ুয়ার