শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টি এই ৮ জেলায়, অ্যালার্ট জারি করে দিল হাওয়া অফিস

মূলত, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। আগামী বুধবারের মধ্যেই নিম্নচাপ গঠিত হয়ে যাবে বলে অনুমান করা হয়েছে। অন্য দিকে মৌসুমি অক্ষরেখা ডালটনগঞ্জ হয়ে দিঘার ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে এগোচ্ছে। ফলত এই দুয়ের জেরেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে তা বলার অপেক্ষা রাখে না।

কলকাতা: সোমবার রাতে ফের মেঘভাঙা বৃষ্টিতে ভেসে গিয়েছে কলকাতা। ঠিক রাত আটটা থেকে বৃষ্টি শুরু হয়ে থামে রাত ন’টায়। ১ ঘণ্টায় সর্বোচ্চ ১৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা কার্যত নজিরবিহীন। জল জমে যানজটে রীতিমতো নাজেহাল সাধারণ মানুষ। আর এবার আলিপুর আবহাওয়া অফিস জানাল, ফের ধীরে ধীরে সাগরে ঘনাতে শুরু করেছে নিম্নচাপ। যার জেরে ১১ অগস্ট থেকে ১৪ অগস্ট পর্যন্ত ভারী বৃষ্টি চলবে। এই দিনগুলিতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর।

মূলত, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। আগামী বুধবারের মধ্যেই নিম্নচাপ গঠিত হয়ে যাবে বলে অনুমান করা হয়েছে। অন্য দিকে মৌসুমি অক্ষরেখা ডালটনগঞ্জ হয়ে দিঘার ওপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে এগোচ্ছে। ফলত এই দুয়ের জেরেই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে তা বলার অপেক্ষা রাখে না।

দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে কোথায়-কোথায়?

বৃহস্পতিবার- ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে।

কলকাতা, হাওড়া, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ এই ৮ জেলায় বজ্রবিদ্যুত সহ ভারী হবে। জারি হলুদ সতর্কতা।

বুধবার- হলুদ সতর্কতা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সর্তকতা সব জেলাতে। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।

এর পাশাপাশি শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা উপকূল ও পশ্চিমের জেলাতেও। শনি ও রবিবার ঝড়-বৃষ্টির দাপট কমবে। বৃষ্টি হলেও তা বিক্ষিপ্ত ভাবে চলবে।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

মঙ্গলবার- আজ ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। শুধু বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।

বুধবার– তবে বুধে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বাকি যে সকল জেলা রয়েছে সেখানে বজ্রবিদ্যুত সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইবার সম্ভাবনা প্রবল।

শুক্রবার ও শনিবার ফের ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। রবিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। উপরের দিকের পাঁচ জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা।

  • Related Posts

    সকাল থেকে দফায় দফায় বৃষ্টি কলকাতায়! বুধবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হল দক্ষিণের ৩ জেলায়, দুর্যোগ চলবে কত দিন
    • September 2, 2026

    কলকাতায় বুধবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। দফায় দফায় বৃষ্টি হচ্ছে শহরের নানা প্রান্তে। মঙ্গলবারেও বৃষ্টিতে ভেসেছে শহর। তবে বুধবারেও সেই ছবির খুব একটা উন্নতি দেখা যাচ্ছে না। সকাল থেকে…

    Continue reading
    যাদবপুরে ধুন্ধুমার! পুলিশের ব্যারিকেড ভেঙে এবিভিপি-র মিছিল পৌঁছোল বিশ্ববিদ্যালয়ের গেটে, ভাঙল লোহার প্রতীক
    • August 20, 2026

    বেলা গড়াতেই উত্তাপ বাড়ল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ভেঙে দেওয়া হল পুলিশের ব্যারিকেড। আটকে দেওয়া হল স্কুলবাস। বৃহস্পতিবার দুপুরে যাদবপুরে রাস্তা আটকে বিক্ষোভ প্রদর্শনেও বসে পড়লেন ছাত্র সংগঠনের সদস্যেরা। পুলিশের ব্যারিকেড ভেঙে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    চাঁদের বুকে দুটো ফুটবল মাঠের সমান গহ্বর খুঁজে পেল নাসা! কেন ‘এই শতাব্দীর সেরা আবিষ্কার’ বলছেন মহাকাশবিজ্ঞানীরা?

    বিশ্বকাপের ধাক্কা কাটিয়ে ইন্টার মায়ামিকে ট্রফি দিলেন মেসি! গোল করে, করিয়ে ‘সেঞ্চুরি’-র রেকর্ড তারকা ফুটবলারের

    পাম্পে তেল ভরবেন বা কাউকে অনলাইনে টাকা পাঠাবেন, নতুন UPI পেমেন্ট নিয়মে কোন ক্ষেত্রে কত চার্জ, জেনে নিন

    আগামী লোকসভা ভোটের আগেই অভিন্ন দেওয়ানিবিধি চালু হবে বিজেপি-শাসিত সব রাজ্যে! ঘোষণা করে দিলেন শাহ

    সকাল থেকে দফায় দফায় বৃষ্টি কলকাতায়! বুধবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হল দক্ষিণের ৩ জেলায়, দুর্যোগ চলবে কত দিন

    নেপালে ৯৮৭ জনের দেহ উদ্ধার, নিখোঁজ ৪০০০! নুয়াকোটে একই বাড়িতে মিলল ২৩ জনের দেহ, রসুয়ায় খোঁজ নেই ৩৫০ স্কুলপড়ুয়ার